ঢাকা ১৫ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদে লম্বা ছুটির প্রজ্ঞাপন জারি: নির্বাহী আদেশে ২৫ মে বন্ধ অফিস ২০২৭ সালে এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন পাঁচজনকে গলা কেটে হত্যা, সেই ফোরকানের লাশ মিলল পদ্মায় শাপলা চত্বর মামলায় দীপু মনি-রূপা-মোজাম্মেল বাবু গ্রেপ্তার দেশের প্রয়োজনে মুক্তিযোদ্ধারা আবারও রাজপথে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু দেশীয় পশু দিয়েই কোরবানি হবে: প্রাণিসম্পদ মন্ত্রী নদীর বাঁধ ভেঙে হালুয়াঘাটের ২০ গ্রাম প্লাবিত দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার সাতকানিয়ার পাহাড়ে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী

রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে: ন্যাটো প্রধান

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ মার্চ, ২০২২,  10:31 AM

news image

ইউক্রেন অভিযানে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে, এমন সন্দেহ প্রকাশ করেছেন সামরিক জোট ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ। জার্মান এক পত্রিকার বরাতে এমন খবর দিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ন্যাটো মহাসচিব বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমরা ইউক্রেনে রাসায়নিক ও জৈব অস্ত্র ব্যবহারের কথা জোরালোভাবেই শুনতে পাচ্ছি।’ তবে ক্রেমলিনের মিথ্যাচারে সবকিছু বিচার বিশ্লেষণ করা সম্ভব হচ্ছে না বলেও জানিয়েছেন স্টোলটেনবার্গ। তিনি আরও বলেন, ‘তারা (রাশিয়া) নানা রকম মিথ্যা দাবি করছে। আমাদের সার্বক্ষণিক দৃষ্টি রাখতে হবে, রাশিয়া এই মিথ্যাচারের মধ্যেই রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করতে পারে। এমন করলে তা হবে যুদ্ধাপরাধ।  এসময় ন্যাটো প্রধান আরও বলেন, ইউক্রেনের জনগণ সাহসের সাথে রাশিয়ার আগ্রাসন প্রতিহত করছে। সামনের দিন আরও কঠিন হতে পারে। সূত্র: আল জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম