ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

রাশিয়া থেকে ভারত তেল কিনতে পারলে আমরা কেন পারবো না : প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৬ আগস্ট, ২০২২,  9:30 PM

news image

বাংলাদেশও রাশিয়া থেকে তেল কিনতে পারবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুকন্যা বলেন, রাশিয়া থেকে ভারত তেল কিনতে পারলে আমরা কেন পারব না? রাশিয়ার সঙ্গে কথা বলে জ্বালানি তেল আমদানি করার পথ বের করতে হবে। মঙ্গলবার (১৬ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন শেখ হাসিনা। পরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরেন। প্রধানমন্ত্রী জ্বালানি তেল কেনার বিষয়ে নানা ধরনের পথ বের করতে বলেছেন। শেখ হাসিনা বলেন, দরকার হয় রুশ মুদ্রা রুবলে জ্বালানি তেল কেনার বিষয়টি দেখতে হবে।  সভায় প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ একটু ভালো থাকলেই নানা রকম ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়। আসলে যারা এটা করছে, তারা এ উন্নয়ন অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সরকারের কেনার সামর্থ থাকতেও, ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে বিশ্ববাজার। একনেক সভাপতি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যের দাম ব্যাপকভাবে বেড়েছে। যার কারণে মানুষ কষ্ট পাচ্ছে। এ বিষয়গুলো সরকার অবশ্যই উপলব্ধি করে। সরকারপ্রধান বলেন, নিম্নবিত্ত মানুষদের বাঁচাতে নিত্যপণ্যের দাম সহনশীল রাখার আরও কিছু পদক্ষেপ বা উদ্যোগ নেয়া একান্তভাবে জরুরি বলেই মনে করছি আমরা। তিনি বলেন, মানুষের জন্যই তো রাজনীতি করি। তাই মানুষের কষ্ট হলে আমারও কষ্ট হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম