ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

রাশিয়ার সস্তা তেল পেয়ে ওপেক থেকে ভারতের তেল আমদানি তলানিতে

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ মে, ২০২৩,  5:26 PM

news image

সস্তায় রাশিয়ার তেল পেয়ে ভারত মধ্যপ্রাচ্য থেকে তেল কেনা কমিয়ে দিয়েছে। ফলে ওপেক থেকে ভারতের তেল আমদানি সর্বকালের সর্বনিম্নে নেমে এসেছে।   ভারতের স্থানীয় গণমাধ্যম ইকোনোমিক টাইমসের খবরে বলা হয়েছে, ওপেক থেকে ভারতে এপ্রিলে অর্ধেকেরও কম তেল এসেছে। মাত্র ৪৬ শতাংশ। রাশিয়ার অপরিশোধিত তেলের প্রভাব যে কতটা, তা ক্রমশ আরও স্পষ্ট হচ্ছে। মধ্যপ্রাচ্য ও আফ্রিকার পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংগঠন ‘ওপেক’। গত বছরের এপ্রিলে ভারতের আমদানি করা সমস্ত অপরিশোধিত তেলের ৭২ শতাংশ এসেছিল ওপেক দেশগুলো থেকে। এক সময়ে ভারতের আমদানি করা সমস্ত অপরিশোধিত তেলের ৯০ শতাংশই আসত ওপেক থেকে। কিন্তু গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে মস্কোর আক্রমণের পর রাশিয়ার তেলে পশ্চিমারা নিষেধাজ্ঞা দেয়। এতে রাশিয়ার তেলের দাম সস্তা হয়ে যায়। আর সেই সুযোগে রাশিয়া থেকে কম দামে তেল কিনতে থাকে ভারত। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম