ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

রাশিয়ার সঙ্গে যুদ্ধে জিততে পারে ইউক্রেন: ব্লিনকেন

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ মার্চ, ২০২২,  11:27 AM

news image

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, আমি নিশ্চিত ইউক্রেন এ যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে জিততে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে তিনি এ কথা বলেন। তবে কতদিন এ যুদ্ধ স্থায়ী হতে পারে সে বিষয়ে তিনি কিছু বলেননি। তিনি ইউক্রেনের নাগরিকদের ‘অসাধারণ প্রতিরোধক্ষমতার’ প্রশংসা করেছেন। ব্লিনকেন বলেন, যদি ইউক্রেনের বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করে পছন্দের কাউকি বসিয়ে দেওয়ার ইচ্ছা মস্কোর থেকে থাকে তবে দেশটির ৪৫ মিলিয়ন নাগরিক এটি মেনে নেবে না। যুদ্ধ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে না বলেও জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন,

আন্তর্জাতিক সম্প্রদায় ইউক্রেনকে সব ধরনের সহযোগিতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। অপরদিকে ভ্লাদিমির পুতিন নিজের পছন্দে যে যুদ্ধ শুরু করেছেন তা শেষ করার জন্য রাশিয়ার ওপর চাপও দেওয়াও অব্যাহত রয়েছে। এ সময় তাকে জিজ্ঞাসা করা হয়, ইউক্রেন যুদ্ধে জিতবে এ বিষয়ে তিনি নিশ্চিত কিনা— জবাবে ব্লিনকেন বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে, নিশ্চয়ই।’ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আপনাকে বলতে পারব না এ যুদ্ধ কতদিন স্থায়ী হবে। আমি বলতে পারব না কতদিন লাগবে।  ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ‘দোনবাস অঞ্চলে’ সামরিক অভিযানের ঘোষণা দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম