ঢাকা ১০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত : রিজভী দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কা শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না: নুরুল হক মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনি সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ফ্যামিলি কার্ডে ঘুরছে ভাগ্যের চাকা, সংসারে বাড়ছে নারীর অবদান হঠাৎ লকডাউন হোয়াইট হাউস ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

রাশিয়ার দাম কমেছে গমের

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ ডিসেম্বর, ২০২২,  5:12 PM

news image

সাম্প্রতিক সময়ে প্যারিসে গমের দাম কমেছে। সেই ধারাবাহিকতায় গত সপ্তাহে রাশিয়ায় খাদ্যপণ্যটির মূল্য হ্রাস পেয়েছে। দেশটির অভ্যন্তরে রপ্তানিকারকদের চাহিদা কমায় খাদ্যশস্যটির দরপতন হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, সমুদ্রে ঝড় বইছে। এতে জাহাজে গমের চালান কমে গেছে। ফলে রপ্তানি কমেছে। তাতে রপ্তানিকারকদের চাহিদা কমায় খাদ্যপণ্যটির দর পড়েছে। কৃষি কনসাল্টেন্সি ফার্ম আইকেএআর এক নোটে জানিয়েছে, রাশিয়ার গম ১২.৫ শতাংশ প্রোটিন সমৃদ্ধ। কৃষ্ণসাগর  বন্দর দিয়ে প্রতি টন গমের আগামী জানুয়ারির সরবরাহ মূল্য স্থির হয়েছে ৩১২ ডলার। আগের সপ্তাহের চেয়ে যা ২ ডলার কম।  বন্দরের পরিসংখ্যান তুলে ধরে আরেক কনসাল্টেন্সি ফার্ম সোভেকন জানায়, গত সপ্তাহে রাশিয়ার খাদ্যশস্য রপ্তানি হয়েছে ৮ লাখ ৪০ হাজার টন। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ৫ লাখ ৫০ হাজার টন।  আজভ সাগরে বরফের পরিমাণ বেড়ে পানির স্তর কমে গেছে। পাশাপাশি কৃষ্ণসাগরে ঝড় বইছে। ফলে ডিসেম্বরে খাদ্যশস্য রপ্তানির আভাস কমিয়েছে সোভেকন। এতে প্রতি টন গমের দাম কমে দাঁড়িয়েছে ৩০৮ থেকে ৩১২ ডলারের মধ্যে। আগের সপ্তাহে যা ছিল ৩১২ থেকে ৩১৬ ডলার। ইতোমধ্যে স্থানীয় বাজার থেকে ২.৭৫ মিলিয়ন টন খাদ্যশস্য কিনেছেন রুশ কৃষি মন্ত্রী। সস্তা পাওয়ায় রাষ্ট্রীয় পর্যায়ে গুদামজাত করার জন্য সেগুলো কিনেছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম