ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত : রিজভী দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কা শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না: নুরুল হক মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনি সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ফ্যামিলি কার্ডে ঘুরছে ভাগ্যের চাকা, সংসারে বাড়ছে নারীর অবদান হঠাৎ লকডাউন হোয়াইট হাউস ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

রাশিয়া থেকে ২ লাখ টন গম আমদানি করতে চায় বাংলাদেশ

#

২৩ জুন, ২০২২,  5:37 PM

news image

সরকার থেকে সরকার (জি টু জি) চুক্তিতে রাশিয়া থেকে গম আমদানির চেষ্টা করছে বাংলাদেশ। গত মাসে দেশটির বৃহত্তম গম সরবরাহকারী ভারত স্থানীয় বাজারে দাম বাড়ায় শস্যটি রপ্তানি নিষিদ্ধ করার পর এ চেষ্টা করা হচ্ছে। বুধবার (২২ জুন) সরকারি ও বাণিজ্য কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। কর্মকর্তারা বলেন, বিশ্বের বৃহত্তম গম রপ্তানিকারক রাশিয়ার সঙ্গে আমদানি চুক্তি ঢাকাকে উন্নত বিশ্বের চেয়ে কম মূল্যে চাহিদা মেটাতে সহায়তা করবে। বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, চুক্তিটি চূড়ান্ত করতে বৃহস্পতিবার রাশিয়ার সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকে বসছে বাংলাদেশ। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, আমরা প্রাথমিকভাবে রাশিয়া থেকে কমপক্ষে ২ লাখ টন গম চাইব। খাদ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। বাংলাদেশ প্রায় ৭০ লাখ টন গম আমদানি করে এবং গত বছর এর দুই তৃতীয়াংশেরও বেশি ভারত থেকে এসেছিল। ভারতের রপ্তানি নিষেধাজ্ঞার পরে বাংলাদেশ আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সরবরাহ সুরক্ষিত করার চেষ্টা করেছিল কিন্তু উচ্চ মূল্যের কারণে সেগুলো বাতিল হয়েছে। বাংলাদেশ সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে লড়াই করছে, মে মাসে মূল্যস্ফীতি ছিল আট বছরের মধ্যে সর্বোচ্চ। দেশটির গমের মজুত তিন বছরের মধ্যে সর্বনিম্ন এক লাখ ৬৬ হাজার টন। কিন্তু মস্কোর ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ান গমের মূল্য পরিশোধ করা ঢাকার জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সরকারের ওই কর্মকর্তা বলেন, বৈঠকে অর্থ পরিশোধসহ সব বিষয়ে আলোচনা হবে। দেখা যাক।-সূত্র : রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম