ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

রাশিয়া একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে : জেলেনস্কি

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ মার্চ, ২০২২,  4:04 PM

news image

ভলোদিমির জেলেনস্কি ১৬ মার্চ ভার্চুয়ালি যুক্ত হয়ে মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার ছবি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‌‘বিশ্বকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করতে হবে যে, রাশিয়া একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে।’ গত রাতে এক ভিডিও ভাষণে এ কথা বলেন তিনি। রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা, ইউক্রেনের জন্য আরও অস্ত্র এবং একটি নো-ফ্লাই জোনের জন্য নিজের আহ্বান পুনর্ব্যক্ত করেন জেলেনস্কি। ইউক্রেনের নেতা আরও বলেন, রাশিয়ার সঙ্গে যে কোনো আলোচনা সফল হওয়ার জন্য তার দেশের ‘প্রকৃত সুরক্ষা’ একটি পূর্বশর্ত। ‘আলোচনায় আমার অগ্রাধিকারগুলো একেবারে স্পষ্ট: যুদ্ধের সমাপ্তি, নিরাপত্তা গ্যারান্টি, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধার, আমাদের দেশের জন্য প্রকৃত গ্যারান্টি, আমাদের দেশের জন্য প্রকৃত সুরক্ষা,’ বলেন জেলেনস্কি। -সূত্র : বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম