ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত : রিজভী দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কা শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না: নুরুল হক মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনি সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ফ্যামিলি কার্ডে ঘুরছে ভাগ্যের চাকা, সংসারে বাড়ছে নারীর অবদান হঠাৎ লকডাউন হোয়াইট হাউস ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

রাশিয়ার সঙ্গে বাণিজ্য দ্বিগুণ করবে ভারত

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ নভেম্বর, ২০২২,  5:43 PM

news image

ভারত রাশিয়াবিরোধী জোটে আসুক- পশ্চিমা দেশগুলোর ক্রমাগত এমন আহ্বানের পরেও উল্টো পথে গিয়ে রাশিয়ার সাথে বাণিজ্য আরও বাড়াতে যাচ্ছে ভারত। সম্প্রতি রুশ ও ভারতীয় কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠক থেকে এমন সিদ্ধান্ত এসেছে বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।   সংবাদমাধ্যমটি একটি নথির সূত্র দিয়ে লিখেছে, বাণিজ্য মন্ত্রণালয় এ উদ্যোগকে এগিয়ে নিতে প্রস্তুত। রপ্তানিকারক এবং ব্যবসায়িক সংস্থার সঙ্গে আলোচনার ভিত্তিতে অদূর ভবিষ্যতে ভারত-রাশিয়া বাণিজ্য দ্বিগুণ করার বিষয়ে তারা আত্মবিশ্বাসী।  প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতীয় কর্তৃপক্ষ মনে করে দেনাপাওনা পরিশোধের জন্য ভারতীয় রুপির ব্যবহার পারস্পরিক বাণিজ্য বৃদ্ধিতে সহায়তা করবে। দেশটি অদূর ভবিষ্যতে রাশিয়ার সাথে রুপিতে বাণিজ্য শুরু করবে বলে আশা করা হচ্ছে। লেনদেনের এ প্রক্রিয়া কিভাবে সহজ করা যায়, সেটা নিয়ে কাজ করার কথা আগেই বলেছিল স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। এছাড়াও, এই সপ্তাহের শুরুতে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে ভারতীয় রুপিতে আন্তর্জাতিক বাণিজ্যের অনুমতি দিয়েছে। এ বছর দুই দেশের মধ্যে বাণিজ্য উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এ ক্ষেত্রে মূল ভূমিকা রেখেছে ভারতের রাশিয়ায় তেল আমদানি বৃদ্ধির বিষয়টি। ভারত রাশিয়া থেকে তার মোট অপরিশোধিত তেলের ১ শতাংশেরও কম আমদানি করত, এখন সেটি ২২ শতাংশ ছাড়িয়েছে।  ইরাক এবং সৌদি আরবকে পেছনে ফেলে রাশিয়া এখন ভারতের বৃহত্তম তেল সরবরাহকারী দেশ।  এর আগে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর বলেছিলেন যে ভারত ও রাশিয়া ৩০ বিলিয়ন মার্কিন ডলারের বার্ষিক বাণিজ্যের দিকে এগিয়ে যাচ্ছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম