ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ সিভিল সার্জন ডা. আব্দুস সালামের নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরু: ইসি মাছউদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার রায় কাল ঢাকার দুই প্রান্তকে যুক্ত করতে আসছে নতুন মেট্রোরেল লাইন উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার এশার নামাজ পড়ে ফজরে এসে মুসল্লিরা দেখেন মসজিদ বিলীন পদ্মায় ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

রায়েরবাজারে ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৮ জানুয়ারি, ২০২৩,  6:09 PM

news image

রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের পাশে ট্রাকের ধাক্কায় রাব্বী (২২) নামের এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। রোববার (৮ জানুয়ারি) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বী নরসিংদীর রায়পুরার হাঁটুভাঙ্গা গ্রামের জয়নাল মিয়ার ছেলে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া মো. অহিদ মিয়া জানান, রায়েরবাজার বালুরমাঠ এলাকায় তার সোনার বাংলা মুরগির আড়তে গত তিন মাস ধরে কাজ করেছিলেন রাব্বী। থাকতেন সেখানেই তিনি শনিবার (৭ জানুয়ারি) মধ্যরাতে আড়ত থেকে ভ্যানে করে মুরগি নিয়ে তারা নাবিস্কো এলাকায় যান।

সেখানে মুরগি নামিয়ে দিয়ে এরপর ভোরে ফিরছিলেন তারা। তিনি নিজে ভ্যান চালাচ্ছিলেন এবং রাব্বী পেছনে বসেছিলেন। পথে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের এক নম্বর গেটের পাশে সামনের দিক থেকে আসা একটি ট্রাক ওই ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে রাস্তায় পড়লে ওই ট্রাকের নিচেই পিষ্ট হন রাব্বী। এ সময় অহিদ হালকা আহত হন। পরে তিনিই রাব্বীকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম