ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

রামেক হাসপাতালে করোনা ইউনিটে তিনজনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৪ আগস্ট, ২০২২,  5:49 PM

news image

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় দুজন ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। মারা যাওয়া ব্যক্তিরা হলেন, রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা এলাকার ফিরোজা বেগম (৯২), চাঁপাইনবাবগঞ্জ সদরের সুরাতুন নেসা (৯০) ও নওগাঁর রাণীনগরের আব্দুল গাফফার (৬০)। জানা গেছে,

বুধবার (৩ আগস্ট) রামেক মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে ৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ সময় ছয়জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে রাজশাহী জেলায় করোনা শনাক্তের হার ৬.৭ দশমিক ৫৭ শতাংশ। ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে একজন ও করোনায় দুজনের মৃত্যু হয়েছে। বর্তমানে সেন্ট্রাল অক্সিজেন যুক্ত ৩০ নম্বর ওয়ার্ডে ২৪টি শয্যা রয়েছে। সেখানে বুধবার নতুন কোনো রোগী ভর্তি হননি। বর্তমানে ১১ রোগী ভর্তি আছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম