ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

রামেক হাসপাতালে করোনায় ৪ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারি, ২০২২,  5:24 PM

news image

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, রামেক করোনা ইউনিটে বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ৩৯ জন রোগী। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৩৮ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ২৪ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৮ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৭ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন চারজন রোগী।

বর্তমানে রাজশাহীর ১৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৮ জন, নওগাঁর ৬ জন, নাটোরের ৩ জন, পাবনার ৩ জন, চুয়াডাঙ্গার একজন, মেহেরপুরের একজন এবং জয়পুরহাটের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর আগে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়নি। একই দিনে রামেক ল্যাবে ৪৫৩টি নমুনা পরীক্ষায় ৭৩টিতে করোনা ধরা পড়েছে। এদিকে রাজশাহীর ১২৩টি নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ১০টিতে। জেলায় করোনা শনাক্তের হার ৮ দশমিক ১৩ শতাংশ। একই ল্যাবে জয়পুরহাটের ১৬৪টি নমুনা পরীক্ষায় ২৪টিতে, নাটোরের ১৩৮টি নমুনা পরীক্ষায় ৩৬টিতে এবং চাঁপাইনবাবগঞ্জের ২৮টি নমুনা পরীক্ষায় ৩টিতে করোনা ধরা পড়েছে। করোনা শনাক্তের হার জয়পুরহাটে ১৪ দশমিক ৬৩, নাটোরে ২৬ দশমিক ৯ এবং চাঁপাইনবাবগঞ্জে ১০ দশমিক ৭১ শতাংশ। শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এই চারজনই ভর্তি ছিলেন হাসপাতালের আইসিইউতে। এদের একজন নারী আর বাকি তিনজন পুরুষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম