ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

রামেক হাসপাতালে আরও দুজনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২২ সেপ্টেম্বর, ২০২২,  11:43 AM

news image

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেন। মৃত ব্যক্তিরা হলেন- কুষ্টিয়ার মেহেরপুর উপজেলার নুরুজ্জামান (৪৭) ও পাবনার বস্তারপুর গ্রামের আফরোজা (৩০)। তাদের মধ্যে নুরুজ্জামান উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন। অন্যদিকে আফরোজা করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। এ বিষয়ে ডা. শামীম ইয়াজদানী জানান, বর্তমানে রামেক হাসপাতালের ৩০ নম্বর করোনা ওয়ার্ডে ২৪ বেডের বিপরীতে ১০ রোগী ভর্তি আছেন। যাদের মধ্যে করোনা পজিটিভ ছয়জন। গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী ভর্তি হননি। তবে রামেকের আরটি পিসিআর ল্যাবে ২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যাদের মধ্যে ১৫ জনের নমুনায় করোনা ধরা পড়েছে। শনাক্তের হার ৬০ শতাংশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম