ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে ভারতে ৫ জনের মৃত্যু ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি: সিইসি বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দেয়া হয়েছিল: রিজভী মালয়েশিয়াগামী কর্মীদের ৩১ অক্টোবর থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান হাসপাতালের দালাল চক্র ফ্যাসিস্ট সরকারের সৃষ্টি: স্বাস্থ্যমন্ত্রী ৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে সীমিত পরিসরে শুরু চুয়েটের শিক্ষা কার্যক্রম সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

রামেকে করোনায় আরও দুইজনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৮ ফেব্রুয়ারি, ২০২২,  4:38 PM

news image

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়া দুজন ব্যক্তি রাজশাহী জেলার বাসিন্দা।  মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের দৈনিক করোনা প্রতিবেদন থেকে এ তথ্য মিলেছে। করোনা সংক্রমণের বিষয়ে প্রতিবেদনে উল্লেখ রয়েছে, রামেকের দুই ল্যাবে মোট ৪৮০টি নমুনা পরীক্ষায় ১১৫ জন শনাক্ত হন। এর মধ্যে রামেক হাসপাতালের ল্যাবে ১৮৫টি নমুনা পরীক্ষায় ৫৬ জন শনাক্ত হন। অপরদিকে মেডিকেল কলেজ ল্যাবে মোট ২৯৫টি নমুনা পরীক্ষায় ৬০ জন শনাক্ত হন। রামেকের করোনা পর্যালোচনায় শনাক্তের হার ২৪ দশমিক ১৬ শতাংশ। বর্তমানে মোট ৬৩ জন রোগী করোনা ইউনিটে ভর্তি আছেন। এর মধ্যে করোনা পজিটিভ হয়ে ভর্তি আছেন ৪৬ জন ও করোনা উপসর্গের রোগীর সংখ্যা ১৭ জন। গত ২৪ ঘণ্টায় ছয়জন নতুন ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম