ঢাকা ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ, এবারও অনলাইনে বিক্রি শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নিলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ঋণখেলাপি ও দ্বৈত নাগরিক প্রার্থীদের বিষয়ে ইসি এখন তদন্ত করতে পারে: সুজন জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ডিএমপি কমিশনারের পদ থেকে অব্যাহতি নিলেন সাজ্জাত আলী মশার যন্ত্রণা থেকে নগরবাসীকে দ্রুত স্বস্তি দিতে কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী চলতি বছরের ফিতরার হার নির্ধারণ খাল খনন কর্মসূচি একটি বিপ্লব: পানিসম্পদ মন্ত্রী বাংলাদেশ থেকে মুরগি-ডিম নেবে না সৌদি আরব

রামপুরা খালে অবৈধ স্থাপনার কাজ বন্ধ করতে বললের মেয়র তাপস

#

নিজস্ব প্রতিবেদক

২২ জুন, ২০২২,  2:20 PM

news image

সপ্তাহের অন্যান্য বুধবারের মতো আজও (২২ জুন) সকাল থেকে সাপ্তাহিক নিয়মিত পরিদর্শনে বেরিয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। প্রথমে তিনি যান মেরাদিয়া বাজার সংলগ্ন এলাকায় 'মেরাদিয়া-আফতাব নগর সংযোগ সেতুর সম্ভাব্য স্থান' পরিদর্শনে। পরিদর্শন শেষে পরবর্তী গন্তব্যে যাওয়ার আগে মেয়র তাপস মেরাদিয়া জে ব্লকের বাঁশপট্টি সংলগ্ন আঙ্গর জোড়া এলাকায় দেখেন, রামপুরা খালের ওপর অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এসময় তিনি গাড়ি থেকে নেমে স্থাপনা গড়ে তোলার কাজে নিয়োজিত নির্মাণ শ্রমিকদের উদ্দেশে বলেন, কাজ হবে না। বন্ধ, বন্ধ। এসময় মেয়র তাপস প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনকে আজকেই এই অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন। পরবর্তীতে তিনি ফকিরখালী খালের বর্তমান অবস্থা দেখতে নৌকাযোগে সরেজমিনে পরিদর্শনে যান। সেসময় ডিএসসিসি মেয়র ফকিরখালী খাল রক্ষায় এবং ইতোমধ্যে খালের ওপর গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন। এসময় অন্যান্যের মধ্যে দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সোয়ে মেন জো, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের ও কাজী বোরহান উদ্দিন, প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর কাউন্সিলর ও মহিলা কাউন্সিলররা এবং আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীররা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম