ঢাকা ২৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
উপসর্গ বদলে আরও ভয়ংকর ডেঙ্গু জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণিসম্পদ খাতে ৭৭ কোটি টাকার ক্ষতি নাটোরে নাইট্রোজেনবাহী ট্রাক উল্টে গ্যাস লিক, ধোঁয়ায় আচ্ছন্ন মহাসড়ক রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস সেপ্টেম্বরে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী পেঁয়াজের দামে বড় লাফ স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

রামপুরায় বাসচাপা: জন্মদিনেই না ফেরার দেশে শিক্ষার্থী মাইনুদ্দিন

#

নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর, ২০২১,  10:39 AM

news image

২০০২ সালের ২৯ নভেম্বর জন্ম মাইনুদ্দিন ইসলাম দুর্জয়ের। এ বছর এসএসসি পরীক্ষাও দিয়েছেন তিনি। কিন্তু কে জানত জন্মদিনেই না ফেরার দেশে পাড়ি জমাবেন মাইনুদ্দিন। সোমবার (২৯ নভেম্বর) রাতে রাজধানীর রামপুরা এলাকায় অনাবিল বাসের চাপায় নিহত হন তিনি। মাইনুদ্দিনের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। বাবা আবদুর রহমান রামপুরায় একটি চায়ের দোকান চালান।

দুই ভাই ও এক বোনের মধ্যে মাইনুদ্দিন সবার ছোট। ছেলের মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়েন মাইনুদ্দিনের মা রাবেয়া বেগম। তিনি বলেন, জন্মদিনে ছেলে এভাবে চলে যাবে, ভাবতেই পারিনি। মৃত্যুর বিষয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস বলছে, মাইনুদ্দিন রাত ১০টার দিকে রামপুরার ডিআইটি রোডের সোনালী ব্যাংকের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি বাস সেখানে দাঁড়িয়ে যাত্রী তুলছিল। অন্যদিকে আবদুল্লাহপুর থেকে সায়েদাবাদগামী অনাবিল পরিবহনের একটি বাস দ্রুতগতিতে সেখান দিয়ে যাওয়ার সময় মাইনুদ্দিনকে ধাক্কা দেয়। এতেই তার মৃত্যু হয়। এরপরে লোকজন ধাওয়া দিয়ে প্রায় আধা কিলোমিটার দূরে গিয়ে বাসটি ধরতে সক্ষম হয় ও চালককে আটক করে পুলিশে হস্তান্তর করে। তবে তার আগেই বিক্ষুব্ধ জনতা ১২টি বাসে আগুন দেয় ও ভাঙচুর করে। সূত্র: বিবিসি বাংলা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম