ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ খুব স্বল্প সময়ের মধ্যে লোডশেডিং কমে আসবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা রানা প্লাজা ভবন নির্মাণে দুর্নীতি, সোহেল রানাসহ ৮ জনের রায় আজ অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন হেড-মার্শ, বাদ লাবুশেন বিএনপি ওয়াদা ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল : রিজভী দুই ঘণ্টা পর সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল স্বাভাবিক রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২

রামপুরায় দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে অটোরিকশার গ্যারেজে লাগা আগুন

#

নিজস্ব প্রতিবেদক

২৪ মার্চ, ২০২৫,  4:48 PM

news image

রাজধানীর রামপুরা পলাশবাগ এলাকায় একটি সিএনজি অটোরিকশার গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সোমবার (২৪ মার্চ) ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রামপুরা পলাশবাগ এলাকায় একটি সিএনজি অটো রিকশার গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটেছে। এদিন ভোর ৫টা ২৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পান তারা। পরে ৫টা ৩৬ মিনিট নাগাদ ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।  তিনি আরও জানান, পরে খিলগাঁও, বারিধারা, তেজগাঁও ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ৬টি ইউনিটের চেষ্টায় সাড়ে ৬ টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত কীভাবে ও হতাহত সম্পর্কে কিছু জানা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম