ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

রামনায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতির উপর হামলার অভিযোগ

#

২৪ অক্টোবর, ২০২২,  12:05 PM

news image

মোঃ নুরেআলম হাওলাদার : বরগুনা বামনা উপজেলার ৩নং রামনা ইউনিয়ন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি সাব্বির হাওলাদারকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মঠবাড়িয়া থেকে ভাড়াটে খুনি নিয়ে আসেন বামনা উপজেলার জামাত নেতা রিয়াজুল ইসলাম । আনুমানিক ১০-১২ জন ভাড়াটে খুনি একত্রিত হয়ে খোলপটুয়া বাজারের বড় ব্রিজের পশ্চিম পাশে মিলবাড়ী রোডে নিয়ে সাব্বির হাওলাদারকে সন্ত্রাসীদের সাথে থাকা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তার উপর হামলা চালায় অস্ত্রধারী রফিকুল ইসলাম তানু। তার হাতে থাকা দেশীয় অস্ত্র রামদা দিয়ে এলোপাতারি কোপ দেয় সাব্বিরকে। তার ডাক-চিৎকারে স্থানীয় দোকানদার ও ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম লিটন সাব্বিরকে উদ্ধার করে গুরুতর অবস্থায় বামনা সরকারি হাসপাতাল নিয়ে যায় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এই ঘটনা রামনা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রুহুল আমিন হাওলাদার ও বামনা থানা অফিসার ইনচার্জ মোঃ বশির আলমকে জানালে সাথে সাথে একদল চৌকুস পুলিশ অফিসার ওই রাতেই তিন সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার কৃতরা হলেন রফিকুল ইসলাম তানু, রাফসান, নুরুল ইসলাম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম