ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

রামগড়ে বিএনপি-ছাত্রলীগের সমাবেশ ঘিরে ১৪৪ ধারা

#

নিজস্ব প্রতিনিধি

২৯ আগস্ট, ২০২২,  10:18 AM

news image

ছবি : সংগৃহীত

খাগড়াছড়ির রামগড়ে একই স্থানে বিএনপি ও উপজেলা ছাত্রলীগ সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সোমবার (২৯ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে বলে রবিবার (২৮আগস্ট) রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়। এই সময়ের মধ্যে সকল প্রকার সভা-সমাবেশ, মিছিল, লোক সমাগম এবং চার বা তার অধিক ব্যক্তির একত্রে চলাচল নিষিদ্ধ করা হয়ছে। জানা যায়, কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্মৃতিসৌধে খাগড়াছড়ির রামগড়ে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় রামগড় উপজেলা বিএনপি।

অপরদিকে একই স্থানে এবং একই সময়ে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সমাবেশ এবং শোক র‌্যালির আয়োজন করা হয়। এ নিয়ে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দীন আরাফাত জানান, বিনা অনুমতিতে একই সময়ে একই জায়গায় দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে স্থানীয়দের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশংকা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রামগড় পৌর ভবন থেকে মাস্টারপাড়ার সিনেমাহল এলাকা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। এসময় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম