ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

রাবনাবাদ নদী পাড়ের জেলেদের মাঝে চাল বিতরণ করলেন এমপি মহিব

#

২৬ অক্টোবর, ২০২২,  9:45 PM

news image

গোফরান পলাশ: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রাবনাবাদ নদী পাড়ের জেলেদের মাঝে চাল বিতরণ করেছেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মুহিব্বুর রহমান মহিব। আজ বুধবার (২৬ অক্টোবর) সকালে লালুয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের ২৫৭৭ জন জেলেকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় মাথাপিছু ২৫ কেজি চাল বিতরণ করেন তিনি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস তপন, দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মনিরুজ্জামান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারেক খান, সম্পাদক ফোরকান প্যাদা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়ামিন আহমেদ, এমপির ব্যক্তিগত সহকারি মোঃ তরিকুল ইসলাম মৃধা সহ দলীয় নেতা-কর্মীরা।উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ২২ দিনের এ নিষেধাজ্ঞা কালীন সময়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপজেলায় ১৮৩০৫ জন জেলেকে ২৫ কেজি করে চাল বরাদ্দ করে অধিদপ্তর।উল্লেখ্য, দেশের ইলিশ সম্পদ সমৃদ্ধ করতে গত সাত অক্টোবর থেকে ২২ দিনের এ নিষেধাজ্ঞা জারি করে সরকার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম