ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ

রাজা-বেনেটের ব্যাটে হোয়াইটওয়াশ এড়ালো জিম্বাবুয়ে

#

ক্রীড়া প্রতিবেদক

১২ মে, ২০২৪,  7:13 PM

news image

দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছিল বাংলাদেশ। এরপর চতুর্থ ম্যাচেও জয় পায় টাইগাররা। জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। তবে জিম্বাবুয়েকে ধবলধোলাই করতে ব্যর্থ নাজমুল হাসান শান্তর দল। সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ব্রায়ান বেনেট ও সিকান্দার রাজার ফিফটিতে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে হোয়াইটওয়াশ এড়ালো সফরকারীরা। রোববার (১২ মে) শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে মাহমুদউল্লাহ রিয়াদের ফিফটিতে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রানের পুঁজি পায় টাইগাররা। মাহমুদউল্লাহ ৪৪ বলে ৫৪ রান করেন। এছাড়া ২৮ বলে ৩৬ রান করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জিম্বাবুয়ের পক্ষে ব্লেসিং মুজারবানি ও ব্রায়ান বেনেট নেন ২টি উইকেট। বিস্তারিত আসছে... 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম