ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় নির্বাচনের সমান অগ্রাধিকার পাচ্ছে উপ-নির্বাচন: সিইসি পুলিশকে পেশাদারিত্ব ও মানবিক আচরণের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‘দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে চায় সরকার’ বিচার ব্যবস্থাকে মানুষের আস্থার জায়গায় আরও সুদৃঢ় করতে চাই: আইনমন্ত্রী ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড চার বছরে ২ কোটি ৪০ লাখ ‘কৃষক কার্ড’ দেবে সরকার

রাজাপুরে স্বপ্নের ঠিকানা জমি সহ গৃহ পেলো আরো ৫০ টি পরিবার!

#

নিজস্ব প্রতিনিধি

২৬ এপ্রিল, ২০২২,  8:59 PM

news image

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি : ভূমিহীন ও গৃহহীনদের জন্য আবাসন নিশ্চিত করার সরকারের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল ফিতরের আগে আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) ৩২ হাজার ৯০৪ টি বাড়ি হস্তান্তর করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বাড়ি হস্তান্তর অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় ঝালকাঠির রাজাপুরের ভূমিহীন পরিবার গুলোর জীবন পাল্টে দিয়েছে আশ্রয়ন প্রকল্প। অসহায় এসব পরিবারগুলো স্বপ্ন দেখছে সুন্দর ভাবে বাঁচার। মুজিব শত বছর উপলক্ষে ২০-২১ অর্থ বছরে প্রকল্প-২ এর আওতায় উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ২ শতাংশ খাস জমি বন্ধবস্ত্র প্রদানসহ একক গৃহ নির্মান করা হয়।

মোতাবেক ৩য় ধাপে উপজেলায় মোট ৫০ টি পরিবারের মাঝে ২ কক্ষ বিশিষ্ট সেমিপাকা গৃহ ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে। উপজেলা নির্বাহি অফিসার নুসরাত জাহান খাঁন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন,উপেজলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু,সহকারি কমিলনার ভুমি অনুজা মন্ডল,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় সহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ,সরকারি কর্মকর্তা কর্মচারি বৃন্দ সহ উপকারভোগী পরিবারবর্গ ও সাংবাদিক বৃন্দ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম