ঢাকা ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
আটকের পর প্রায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও ডিবি হেফাজতে মানিক, চালান না দেওয়ায় রহস্য গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ঢাকা ১৯ আসনে ধানের শীষে নির্বাচিত হয়েছেন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে রুমিন ফারহানা এগিয়ে দীর্ঘ লাইনে ভোটারের ভিড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের

রাজাপুরে স্কুল ছাত্রের রহস্যজনক মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৪ ফেব্রুয়ারি, ২০২২,  4:15 PM

news image

ঝালকাঠির রাজাপুরে বরিউল হাওলাদার (১১) নামে এক স্কুল ছাত্রের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। ১৩ ই ফেব্রুয়ারি রবিবার বিকাল আনুমানিক ৪টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা এলাকায় নিহতের নানা’র বাড়ীর পিছনে খালের পাড়ে একটি চাড়া আম গাছে কোমড়ের বেল্ট গলায় লাগানো এবং হাটু মাটিতে থাকা অবস্থায় শিশুটিকে দেখতে পায় স্থানীয়ররা। রবিউল কেওতা এলাকার মো. রুবেল হাওলাদারের ছেলে ও ১৯ নং কেওতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র। স্থানীয়রা জানান,

লোকজনের চিৎকার শুনে আমরা ছুটে এসে শিশু রবিউল হাওলাদারকে একটি চাড়া আম গাছের সাথে গলায় বেল্ট লাগানো এবং হাটু মাটিতে থাকা অবস্থায় দেখতে পেয়ে পরিবারকে খবর দিলে তারা এসে রবিউলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহত রবিউলের নানা মো.হানিফ জানান, অতটুকু একটা চাড়া গাছের সাথে কখনো গলায় দিয়ে ঝুলে থাকা সম্ভব না,আমার নাতি রবিউলের শরিরের ওজন অতটুকু চাড়া আম গাছে কখনো বহন করতে পারবে না।আমার ভাই  কুদ্দুসের সাথে আমাদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। কিছুদিন আগে আমার ভাই কুদ্দুস রবিউলের মা (আমার মেয়েকে) মারদর করে। সে সময় আমার নাতি নিহত রবিউল আমার ভাইকে লাঠি দিয়ে আঘাত করে। হিহতের বাবা মো.রুবেল জানান, জমিজমা নিয়ে আমার চাচা শশুর কুদ্দুসের সাথে দির্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। কুদ্দুসের পুত্রবধু নাসরিন কিছুদিন আগে আমায় হুমকি দিয়েছে যে আমাদের সারাজীবন কান্না করতে হবে এবং এটাই মনেহয় সেই কান্না। আমার ছেলে অতটুকু আম গাছের সাথে কখনো গলায় ফাঁস দিতে পারে না এবং ওই চারা আমগাছে কখনো আমার ছেলের শরিরের ওজন নিতে পাারবেনা। আমার ছেলেক হত্য করা হয়েছে। রাজাপুর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠায় এবং থানায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়।এ বিষয়ে রাজাপুর থানার ওসি তদন্ত মোঃ মোস্তফা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম