ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

রাজাধানীতে এসি বিস্ফোরণে দগ্ধ ২

#

নিজস্ব প্রতিবেদক

০৪ মার্চ, ২০২৩,  4:39 PM

news image

রাজধানীর গুলশান ২ নম্বরের একটি বাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এসি বিস্ফোরণে দুই যুবক দগ্ধ হয়েছেন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল সোয়া ৬টার দিকে গুলশান-২ নিকেতন সোসাইটির ৬ নম্বর রোডের ২১ নম্বর বাসায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার এসআই শাহিন রায়হান। দগ্ধরা হলেন- গোপাল মল্লিক (২৬) ও মিজানুর রহমান (১৮)। এসআই শাহিন রায়হান জানান, এসি বিস্ফোরণে ছয়তলা বাড়িটির পঞ্চম তলার একটি বাসায় আগুন ধরে যায়।

খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৬টা ৫৩ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। বাসা থেকে দুই যুবককে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এসি বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে। বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসকরা জানান, গোপালের শরীরের প্রায় শতভাগই দগ্ধ হয়েছে। তার অবস্থা খুবই শংকটাপন্ন। তবে মিজানুরের শরীরে সামান্য দগ্ধ হয়েছে। গোপাল মল্লিকের বাবা দ্বিজেন্দ্র মল্লিক জানান, তাদের বাড়ি গাজীপুরের শ্রীনগর উপজেলায়। গোপাল গুলশানে একটি কোম্পানিতে চাকরি করেন। সেই সুবাদে গুলশানে বসবাস করতেন তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম