ঢাকা ১৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মনোহরদীতে ডাকাতির রহস্য উন্মোচন, লুণ্ঠিত মালামালসহ জড়িত ডাকাতদের গ্রেফতার ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল ডাকা যাবে না প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ‘স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা ‘ঘুষ.সাইট’ নির্মাতার অভিযোগ নিয়ে দুই কর্মচারীকে শোকজ করা কর্মকর্তা বদলি বামনায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে বাংলাদেশিকে হত্যা বাড্ডায় মাস্ক-হেলমেট পরে ঘরে ঢুকে গুলি

রাজশাহী মেডিকেল কলেজে নিজ শরীরে আগুন দেওয়া যুবক মারা গেছেন

#

নিজস্ব প্রতিনিধি

০৮ ডিসেম্বর, ২০২২,  5:23 PM

news image

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ক্যাম্পাসে নিজ শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করা যুবক মারা গেছেন। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে রামেক হাসপাতালের বার্ন ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. আফরোজা নাজনীন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। তবে একই দিন সন্ধ্যা ৭টার দিকে রামেক ক্যাম্পাসের নুরুন্নবী হোস্টেলের সামনে নিজের শরীরে আগুন দেন তিনি। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নিহত ব্যক্তি নগরীর বোয়ালিয়া থানার হেতেমখাঁ এলাকার মো. বাবুলের ছেলে মো. সাইফুর রহমান রাফি (২৮)। হাসপাতালের বার্ন ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. আফরোজা নাজনীন বলেন, রামেক ক্যাম্পাসের নুরুন্নবী হোস্টেলের সামনে নিজ শরীরে আগুন দেন রাফি। এ সময় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জরুরি বিভাগে আনলে সেখান থেকে তাকে ২৯ নম্বর ওয়ার্ডে (বার্ন ইউনিটে) ভর্তি করা হয়। আগুনে রাফির শরীরের ৯৯ শতাংশের বেশি পুড়ে গিয়েছিল। হাসপাতালে নেওয়ার ঘণ্টা দুয়েক পরেই তার মৃত্যু হয়। তবে রাত ১টার দিকে পরিবারের সদস্যরা মরদেহ বাড়ি নিয়ে যান। এই ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, তার মা জানিয়েছেন যে, রাফি মানসিকভাবে অসুস্থ ছিলেন। কোথাও কাজে যোগ দিলেও করতে পারতেন না। চার-পাঁচ বছর ধরে মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে তার চিকিৎসা চলছিল। মানসিক অসুস্থতার কারণে আত্মহত্যা করেছেন তিনি। এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, তার মা বলেছে, রাফি মানসিক সমস্যায় ভুগছে। এ কারণে মূলত এ ঘটনা ঘটিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম