ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

রাজশাহী বিভাগীয় সমাবেশেও খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য খালি চেয়ার

#

নিজস্ব প্রতিনিধি

০৩ ডিসেম্বর, ২০২২,  4:41 PM

news image

ছবি : সংগৃহীত

বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে আজ শনিবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে (হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ) বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। মঞ্চে অতিথিদের আসনের জায়গায় দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য রাখা হয়েছে চেয়ার।  এদিকে, রাজশাহী বিএনপির বিভাগীয় গণসমাবেশে বিভিন্ন জেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মিছিল সহকারে যোগ দিচ্ছেন। বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘বিএনপির এই সমাবেশ ঠেকাতে সরকার নানা কৌশল করেছে। পরিবহন ধর্মঘট করেছে। এতকিছুর পরও মানুষকে আটকানো যায়নি। হাজার হাজার মানুষ এসেছেন। তিন দিন ধরে তারা তিন ঘণ্টার সমাবেশের জন্য অপেক্ষা করছেন। সমাবেশ ইতোমধ্যে সফল হয়ে গেছে।’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সরকার যেভাবে বাধা দিচ্ছে, তাতে বিএনপির উপকারই হচ্ছে। আগে থেকেই নেতা-কর্মীরা আসছেন। এক জেলার নেতা-কর্মীর সঙ্গে অন্য জেলার নেতা-কর্মীদের বোঝাপড়া গড়ে উঠছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম