ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর আলু যাচ্ছে মালয়েশিয়ায়

#

নিজস্ব প্রতিনিধি

২৩ এপ্রিল, ২০২৫,  4:41 PM

news image

রাজশাহীর আলু যাচ্ছে মালয়েশিয়াসহ মধ্যপাচ্যের বেশ কয়েকটি দেশে। জেলার বাগমারা উপজেলা থেকে আলু রপ্তানি হচ্ছে উপজেলার মাড়িয়া ইউনিয়নের যাত্রাগাছী গ্রামের কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ী জাহাঙ্গীর আলম এই আলু রপ্তানি করছেন। তিনি এখন পর্যন্ত ২১০ মেট্রিক টন আলু রপ্তানি করেছেন। প্রতিদিন এ অঞ্চল থেকে ৩০-৪০ ট্রাক আলু পাঠানো হচ্ছে চট্টগ্রাম বন্দরে। জাহাঙ্গীর আলম জানান, ১০০-৩০০ গ্রাম ওজনের আলু বাছাই করে তা প্যাকেট করা হয়। গ্রেডিং করতে প্রতি কেজি আলু ৩-৪ টাকা খরচ পড়ে। এই আলুগুলো স্থানীয় তাহেরপুর, ভবানীগঞ্জ, শিকদারী, হামিরকুৎসা, যাত্রাগাছী, হাটগাঙ্গোপাড়া বাজার থেকে সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে এনে প্যাকেট করা হয়। বড় আকৃতির কুম্ভীকা জাতের আলুগুলোকেই রপ্তানির জন্য গ্রহণ করা হচ্ছে। প্রতি প্যাকেটে ৭-৯ কেজি করে আলু নেওয়া হয়। প্রতি কেজি আলুতে এক টাকা পরিমাণ লাভ হচ্ছে বলে জানিয়েছেন তিনি। সাউথ ব্রিজ এগ্রোর মাধ্যমে মালয়েশিয়ায় এ আলু রপ্তানি করা হচ্ছে। বাগমারা উপজেলা কৃষি কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, কুম্ভিকা জাতের নতুন আলু রপ্তানি শুরু হয়েছে। তারা ইতোমধ্যেই রপ্তানিকারকদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। তাদের চাহিদা সম্পর্কে বিস্তারিত জানা হচ্ছে। কৃষকদের সব রকমের সহযোগিতা করছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম