ঢাকা ২০ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল, হাজারো মানুষের বিক্ষোভ তহবিলের ওপর অনেক চাপ তৈরি হওয়ায় তেলের দাম বাড়ানো হয়েছে: অর্থমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু সাতক্ষীরায় ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশু পাবে হামের টিকা অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে: নাহিদ ইসলাম জ্বালানি তেলের দাম বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ দেশে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে: জ্বালানি মন্ত্রী টসের দু-এক সেকেন্ড আগে জানতে পারি আমি খেলব: শরিফুল হজ ঘিরে সৌদির নতুন সতর্কবার্তা

রাজশাহীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিনিধি

২৯ মার্চ, ২০২২,  4:35 PM

news image

রাজশাহীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় নগরীর কাজীহাটা গ্র্যান্ড রিভারভিউ হোটেলের পদ্মা হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলন গড়ে তোলার কোন বিকল্প নেই।

সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এক্ষেত্রে জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে তাদেরকে ক্রীড়ামুখী করার পাশাপাশি অভিভাবকদের সচেতন থাকতে হবে। রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি  স্বরাষ্ট মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের সচিব মোঃ মোকাব্বির হোসেন, সম্মানিত অতিথি রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুস সবুর মন্ডল। কর্মশালায় রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মোঃ জিয়াউল হক, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ ফজলুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় এ কর্মশালার আয়োজন করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম