ঢাকা ০৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে একে একে ৫ জনের মৃত্যু বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান রামিসা হত্যা মামলার রায় রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের আর্জেন্টিনায় ১৪ বছরের কিশোরী হত্যা, রাজধানীতে বিক্ষোভ চলতি বছরেই দেশে শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা হবে: শিক্ষামন্ত্রী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বিএসইসির চেয়ারম্যানসহ ৪ কমিশনারের পদত্যাগ

রাজশাহীতে বিএনপির গণসমাবেশ আজ

#

নিজস্ব প্রতিনিধি

০৩ ডিসেম্বর, ২০২২,  10:25 AM

news image

রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আজ শনিবার (৩ ডিসেম্বর)। রাজশাহীর হাজী মুহম্মদ মহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে (মাদরাসা মাঠে) এই গণসমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপির গণসমাবেশ সফল করতে তিন দিন আগ থেকে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন নেতা-কর্মীরা। জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে গণসমাবেশ শুরু হবে। এর আগে, নেতা-কর্মীরা সমাবেশ স্থলে উপস্থিত হবেন। সমাবেশস্থল মাদরাসা মাঠের পাশের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিএনপির হাজারো নেতাকর্মী জড়ো হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় বিভাগের বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে আসা নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে ঈদগাহ মাঠে প্রবেশ করেন। সন্ধ্যায় কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঈদগাহ মাঠ। শুক্রবার রাতে সমাবেশস্থল পরিদর্শন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, আপনারা সবাই ধৈর্য ধরে অপেক্ষা করবেন। খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার, সংসদকে বিলুপ্ত, সরকারকে পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, ফরিদপুর, সিলেট ও কুমিল্লায় গণসমাবেশ করা হয়েছে। সামনে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ কর্মসূচি রয়েছে দলটির।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম