ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

রাজশাহীতে পদ্মায় গোসল করতে নেমে দুই কলেজছাত্র নিখোঁজ

#

নিজস্ব প্রতিনিধি

১০ জুন, ২০২৩,  8:28 PM

news image

রাজশাহীর পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শনিবার (১০ জুন) বেলা ১১টায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শিক্ষার্থীরা হলেন, রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের শিক্ষার্থী খন্দকার রিফাত ও সারোয়ার সায়েম। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা ১১টায় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৯ শিক্ষার্থী পদ্মার চরে ফুটবল খেলতে যান। ঘণ্টা খানেক ফুটবল খেলার পর নদীতে গোসলে নেমে একটু দূরে গেলে রিফাত ডুবতে শুরু করে। এ সময় আরেক বন্ধু সায়েম রিফাতকে বাঁচাতে গেলে সেও ডুবে যায়। অন্য সহপাঠীরা চেষ্টা করলেও তাদের উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবুরিরা উদ্ধার তৎপরতা শুরু করে। রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক ওহিদুল ইসলাম জানান, ৬ জন ডুবুরি উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। এখনো নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম