ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন পে স্কেলে বেতন নির্ধারণ হবে অনলাইনে, দিতে হবে যেসব তথ্য সমাজ থেকে সব অপরাধ মুছে দেবে বিএনপি: রিজভী আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন আতঙ্ক কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের মধ্যে, কেন্দ্রীয় ব্যাংকের স্বস্তি ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

রাজশাহীতে চলন্ত ট্রেনে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত

#

২৯ আগস্ট, ২০২২,  5:18 PM

news image

রাজশাহীর আড়ানী-পুঠিয়া সড়কের আড়ানী রেলক্রসিংয়ে চলন্ত ট্রেনে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী শাহিন হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।  রোববার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন হোসেন নাটোর সদরের আমহাটি এলাকার নাজিম উদ্দিনের ছেলে। এ বিষয়ে আড়ানী-পুঠিয়া সড়কের আড়ানী রেলক্রসিংয়ের গেটম্যান লায়েব উদ্দিন জানান,

একটি মালবাহী ট্রেন রাজশাহীর দিকে আসছে দেখে গেট নামিয়ে দেওয়া হয়। এরমধ্যে ট্রেনের অর্ধেক অংশ গেট পার হয়ে যায়। এ সময় গেটে বাঁশ নামানো দেখেও মোটরসাইকেল আরোহী দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। তিনি নিয়ন্ত্রণ হারিয়ে গেটের নিচ দিয়ে এসে চলন্ত ট্রেনকে ধাক্কা দেন। এতে মোটরসাইকেল চূর্ণবিচূর্ণ হয়ে তিনি গুরুতর আহত হন। পরে শোনেছি মেডিকেলে নেওয়ার পর তার মৃত্যু হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম