ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাজবাড়ী মহিলা দল নেত্রীর জামিন আপিলে বহাল

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জানুয়ারি, ২০২৩,  6:23 PM

news image

রাজবাড়ীর মহিলা দলের নেত্রী সোনিয়া আক্তার স্মৃতিকে হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে তিনি গ্রেফতার হয়ে ছিলেন। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রবিবার (১৫ জানুয়ারি) রাষ্ট্র পক্ষের শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শোখ মোহাম্মদ(এসকে) মোরশেদ।

আর স্মৃতির পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এসময় আদালতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, অ্যাডভোকেট রোকনুজ্জামান সুজা, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ ও জিয়াউল হক সুমন প্রমুখ। এর আগে গত সোমবার (৩১ অক্টোবর) রাজবাড়ীর মহিলা দলের নেত্রী সোনিয়া আক্তার স্মৃতিকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন হাইকোর্ট। এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি সাহেদ নুর উদদীনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। ওই জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২ নভেম্বর আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের চেম্বারজজ আদালত তার জামিন স্থগিত করেন। একই সঙ্গে আপিলের বিষয়ে শুনানির জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন। তারই ধারাবাহিকতায় আজ সেটি শুনানি অনুষ্ঠিত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম