ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

রাজবাড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যা করলেন স্বামী

#

নিজস্ব প্রতিনিধি

১৯ জানুয়ারি, ২০২২,  6:27 PM

news image

পারিবারিক কলহের জের ধরে রাজবাড়ীর পাংশায় লিপি বেগম নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রুবেল সরদারের বিরুদ্ধে। উপজেলার মাছপাড়া ইউনিয়নের কালিনগর গ্রামে বুধবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। তাদের বাড়ি একই গ্রামে। এ ঘটনায় পুলিশ রুবেল সরদারকে গ্রেপ্তার করেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রুবেল সরদার আগে মাছের ব্যবসা করতেন। গত কিছুদিন ধরে তিনি বেকার জীবনযাপন করছেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। বুধবার সকালে দুজনের মধ্যে আবার ঝগড়া হয়। একপর্যায়ে রুবেল তার স্ত্রীকে ধারালো দা দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন বিষয়টি দেখে এগিয়ে এসে রুবেলকে আটক করে। পাংশা থানার ওসি মাসুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। রুবেলকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম