ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

রাজবাড়ীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ১

#

নিজস্ব প্রতিনিধি

০৮ মার্চ, ২০২৫,  8:50 PM

news image

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নানি বাড়ীতে বেড়াতে আসা এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জহুর মোল্লা (৬০) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জহুর মোল্লা বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ছাবনিপাড়া গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে। শুক্রবার দিবাগত মধ্যরাতে ভুক্তভোগী ওই শিশুর নানী নাসরিন আক্তার বাদি হয়ে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন।  আজ শনিবার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন। মামলার বাদী বলেন, আমার নাতনি যশোর জেলার একটি মাদ্রাসায় পড়ে। ২৭ ফেব্রুয়ারি ওর মায়ের সাথে আমার নাতনি আমাদের বাড়িতে আসে। গত ৬ মার্চ বেলা ১১টার দিকে আমার নাতনি পাশের বাড়িতে খেলতে যায়। সেখান থেকে জহুর মোল্লা তাকে জোর করে তুলে নিয়ে যায়। এ সময় শিশুটি চিৎকার করলে তার মুখে গামছা দিয়ে আটকে রেখে ধর্ষণচেষ্টা করে। শুক্রবার সকাল থেকে আমার নাতনি অস্বাভাবিক আচরণ করলে সে আমাদের কাছে সব খুলে বলে।  বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিক তদন্তে ধর্ষণচেষ্টার সত্যতা পাওয়া গেছে। রাতেই আাসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম