ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

রাজবাড়ীতে গোপন ছবি দেখিয়ে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ

#

নিজস্ব প্রতিনিধি

০৪ আগস্ট, ২০২২,  11:10 AM

news image

রাজবাড়ী সদর উপজেলায় গোপন ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও টাকা আদায়ের অভিযোগ উঠেছে। বুধবার (৩ আগস্ট) রাতে রাজবাড়ী জজ কোর্টের পিপি মো. উজির আলী শেখ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৩১ আগস্ট) এ অভিযোগে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। মামলার আসামি হলেন, সদর উপজেলার দাদশী ইউনিয়নের বক্তারপুর গ্রামের ছবেদ পাঠানের ছেলে সবুজ পাঠান (২৯)। ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী জানান, অভিযুক্ত সবুজ ও তার স্বামী ঘনিষ্ঠ বন্ধু।

তারা দুজনে সৌদি আরবে একই রুমে থাকতেন। তিনি তার স্বামীর সঙ্গে মোবাইলে নিজেদের গোপন ছবি আদান-প্রদান করতেন। সবুজ কৌশলে তার স্বামীর মোবাইল থেকে তার গোপন ছবিগুলো নিজের মোবাইলে নিয়ে নেন। তিনি আরও জানান, সবুজ দেশে এসে তাকে সেই গোপন ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করে অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন। একই সঙ্গে টাকা আদায় করেন। এদিকে সর্বশেষ গত ২০ জুলাই রাত ১০টার দিকে সবুজ কৌশলে তার ঘরে ঢুকে তাকে সেই গোপন ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করে ধর্ষণ করে। সে সময় তার ছেলে ঘুম থেকে উঠে এ দৃশ্য দেখে চিৎকার দিলে পাশের রুম থেকে তার শাশুড়ি দৌড়ে আসেন। এ সময় সবুজ সেখান থেকে চলে যান। এ বিষয়ে রাজবাড়ী জজ কোর্টের পিপি মো. উজির আলী শেখ জানান, এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সবুজের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম