ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী বিভিন্ন সময়ে সেনাবাহিনীর সুনাম বিনষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

রাজপথে থেকে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আওয়ামী লীগ: রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

১০ আগস্ট, ২০২২,  10:08 PM

news image

দেশের সামষ্টিক অর্থনীতিতে বিরাজ করছে নজিরবিহীন নৈরাজ্য। উন্নয়নের রোল মডেলের হাতে এখন ভিক্ষার থালা। ভিক্ষার ঝুলি নিয়ে দাতাদের দুয়ারে দুয়ারে যাচ্ছে সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বুধবার (১০ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বলেন, সরকার জনগণকে ভুল তথ্য দিচ্ছে। দেশের রিজার্ভ ভান্ডার প্রায় শূন্য। মিথ্যার ওপর ভর করে প্রধানমন্ত্রী একেক সময় একেক কথা বলছেন বলেও দাবি করেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, রাজপথে থেকে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আওয়ামী লীগ। বারবার তাদের বিশ্বাসঘাতকতার কারণে দেশে গণতন্ত্রের শেকড় গজায়নি। মানুষের ভেতর ক্ষোভ বেদনা পুঞ্জিভীত হয়ে আছে। সরকারের পতন দ্বারপ্রান্তে বলেও মন্তব্য করেন রিজভী আহমেদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম