ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

রাজনৈতিক দলগুলো না চাইলে সুষ্ঠু নির্বাচন কখনো সম্ভব না: সিইসি

#

নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর, ২০২৫,  8:23 PM

news image

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘রাজনৈতিক দলগুলো না চাইলে সুষ্ঠু নির্বাচন কখনো সম্ভব না। যতই ইসির চেষ্টা থাকুক না কেন, কোনো দল অসহযোগিতার চেষ্টা করলে সুষ্ঠু নির্বাচনের শঙ্কা থেকেই যাবে।’ সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে রাজনৈতিক দলগুলোর সংলাপের তৃতীয় দিনে শুরুতে তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, ‘বর্তমান রাজনৈতিক অবস্থা সবার জানা। তবে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত কমিশন।’

এ সময় দলগুলোর নেতা-কর্মীদের আচরণবিধি মেনে চলার তাগিদ দেন সিইসি। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের তৃতীয় দিন সোমবার জামায়াতে ইসলামীসহ ১২টি দলকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। এদিন সকালে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসেছে ছয়টি দল।

সেগুলো হল-বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি এবং বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল। বিকালে জাকের পার্টি, আমার বাংলাদেশ পার্টি বা এবি পাটি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস ও জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার প্রতিনিধিদের সঙ্গে সংলাপ রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম