ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

রাজনীতিকে পেশা নয়, কর্তব্য হিসেবে নিয়েছি : জামায়াত আমির

#

নিজস্ব প্রতিনিধি

০৭ ফেব্রুয়ারি, ২০২৬,  8:05 PM

news image

রাজনীতিকে পেশা নয়, কর্তব্য হিসেবে বেছে নিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘রাজনীতি আমাদের পেশা নয়, এটা কর্তব্য হিসেবে নিয়েছি। যারা এটিকে পেশা হিসেবে নিয়েছে তারাই দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি ও লুণ্ঠন করে।’ আজ শনিবার বেলা ১১টার দিকে হবিগঞ্জের নিউ ফিল্ড মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, ‘ক্ষমতায় গেলে দলের সংসদ সদস্যরা (এমপি) বিনা ট্যাক্সের গাড়ি নেবে না। প্রয়োজনে না হয় রিকশায় চড়বো। এ ছাড়া স্বল্পমূল্যে এমপিদের যে ফ্ল্যাট দেওয়া হয় সেটাও কেউ গ্রহণ করবে না। যার অর্থ দিয়ে ক্রয় করার ক্ষমতা আছে সেই পরিপূর্ণ অর্থ দিয়ে গাড়ি-ফ্ল্যাট ক্রয় করবেন।’ তিনি আরও বলেন, দলের নির্বাচিত জনপ্রতিনিধি ও তাদের পরিবারের আয়-ব্যায়ের হিসাব প্রকাশ নিশ্চিত করা হবে। কেউ জনগণের সম্পদে হাত দিলে ছাড় দেওয়া হবে না। জামায়াত ক্ষমতায় গেলে দেশকে দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত করা হবেও জানান দলটির আমির। তিনি বলেন, ‘একটি দলের লোকরা ভিক্ষুকদের কাছ থেকেও চাঁদা নেয়। এদেশে চাঁদাবাজি চলবে না, চাঁদাবাজি চিরতরে বন্ধ করা হবে।’ সন্ত্রাস ও দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এর দায় পূর্বের ক্ষমতাধরদের। বৈষম্যহীন দেশের জন্য জনগণ জীবন দিয়েছে। কিন্ত বৈষম্য ধরে রেখেছে অসৎ রাজনীতি। অসৎ নেতৃত্বের কারণে দেশের মানুষের ভাগ্য বদলায়নি।’ জনসভায়় হুঁশিয়ারি দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘এখন দেশের বিভিন্ন স্থানে মায়েদের সঙ্গে একটি দল দুর্ব্যবহার করছেন। মায়েদের সঙ্গে দুর্ব্যবহার করলে আর ছাড় দেওয়া হবে না।’ এ সময় হবিগঞ্জের চা বাগানকে আধুনিকরণ করা হবে বলেও জানান জামায়াত আমির। তিনি বলেন, ‘ধর্মের ভিত্তিতে দেশকে আর বিভক্ত করতে দেওয়া হবে না। মেধার ভিত্তিতে যে যার কাজ পাবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম