ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

রাজধানী কিয়েভর আশপাশে আবারও বিস্ফোরণের শব্দ

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ মার্চ, ২০২২,  11:30 AM

news image

ইউক্রেনে রাশিয়ার হামলার ১৪তম দিন আজ। রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বুধবার সকালে কিয়েভ ও আশপাশের এলাকায় অবস্থানরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা ধারাবাহিক বিস্ফোরণের খবর দিচ্ছেন। এদিকে শহরজুড়ে আবারও বিমান হামলার সাইরেন বেজে উঠেছে।

সাংবাদিকদের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৬টায় কিয়েভে বিমান হামলার সাইরেন শোনা যায়। এদিকে ইউক্রেনে রুশ হামলায় গত দুই সপ্তাহে ৪৭৪ জন নিহত হয়েছেন বলে পরিসংখ্যান দিয়েছে জাতিসংঘ। এর মধ্যে ১৭ শিশুও রয়েছে। আহত হয়েছেন ৮৬১ জন।  ইউক্রেন দাবি করেছেন, তাদের প্রতিরোধে এ পর্যন্ত ১২ হাজার রুশ সেনা নিহত হয়েছেন। যদিও এই দাবির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম