ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

রাজধানীর হাতিরঝিলে নিয়ন্ত্রণ হারিয়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত

#

নিজস্ব প্রতিবেদক

৩০ মে, ২০২২,  2:57 PM

news image

রাজধানীর হাতিরঝিল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত হয়েছেন। এর মধ্যে একজনের নাম শাহিন (২০)। অন্যজনের পরিচয় এখনো অজ্ঞাত বলে পুলিশ জানিয়েছে। হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মেজবা উদ্দিন জানান, সোমবার (৩০ মে) সকাল ১০টার দিকে মধুবাগ সংলগ্ন হাতিরঝিল ওভার ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। মেজবা উদ্দিন বলেন, মগবাজার মধুবাগ সংলগ্ন হাতিরঝিল ওভার ব্রিজ থেকে দ্রুত গতিতে আসা মোটরসাইকেলটি নামার সময় ব্রিজের ঢালে আইল্যান্ডের সঙ্গে বাড়ি খেয়ে উল্টে যায়। এ সময় মোটরসাইকেলের দুই যুবক ছিটকে রাস্তায় পড়ে যান।

ঘটনাস্থলেই শাহিন মারা যায় ও অজ্ঞাতপরিচয়ে যুবক মারাত্মক আহত হয়। পরে আহত যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, শাহিনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। অন্য যুবককে গুরুতর আহত অবস্থায় আনা হয়। দুর্ঘটনায় তার মাথা থেতলে গিয়েছে। কিছুক্ষণ আগে অজ্ঞাতপরিচয়ের যুবকও মারা গেছে। শাহিনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাতিরঝিল থানা পুলিশ শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে গেছে। আর কিছুক্ষণ পর অন্য যুবকের মরদেহ সেখানে ময়নাতদন্তের জন্য নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম