ঢাকা ২৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
কলাপাড়ায় সবজি ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু কেরাণীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে একজনের মৃত্যু, আহত ২ প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের উদ্যোগ দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: কৃষিমন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী ঘোষণা ‘ডাকাতের কবলে’ রফিকুল ইসলাম মাদানী হাম উপসর্গে আজও ৬ জনের মৃত্যু শ্যামনগরে ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্র সংস্কার না হলে নতুন শাসকও হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম

রাজধানীর শাহবাগে নিজ রুম থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

১৯ জানুয়ারি, ২০২৬,  5:04 PM

news image

রাজধানীর শাহবাগের একটি বাসা থেকে কমল (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।  রবিবার (১৮ জানুয়ারি) রাতে আনন্দবাজার ৯/৫ সেক্রেটারিয়েট রোডের ওই বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের স্বজনরা জানান, রবিবার রাতে নিজ রুমে কমল গলায় ফাঁস দেন। পরে বিষয়টি বুঝতে পেরে স্বজনরা তার রুমের দরজার ভেঙে ফ্যানের সঙ্গে রশি দ্বারা ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর রাত পৌনে ১১টায় মৃত ঘোষণা করেন। সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তবে কি কারণে, কেন গলায় ফাঁস দিয়েছে, সে বিষয়ে তৎক্ষণিক মৃতের বাবা কামাল কিছু জানতে পারেননি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম