ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

রাজধানীর লোকাল বাসে চালু হচ্ছে ই-টিকিট

#

নিজস্ব প্রতিবেদক

০২ সেপ্টেম্বর, ২০২২,  9:50 PM

news image

পরীক্ষামূলকভাবে রাজধানীর লোকাল বাসে চালু হচ্ছে ই-টিকিট ব্যবস্থা। প্রাথমিকভাবে পাঁচটি কোম্পানির বাসে এ ব্যবস্থা চালু হচ্ছে। এটি চালু হলে যাত্রীরা বাসের ভেতরে টাকা দিয়ে কন্ডাক্টরের কাছে থাকা মেশিন থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। টিকিটের গায়ে যাত্রার বিবরণ থেকে টাকার পরিমাণ সবই উল্লেখ থাকবে। এতে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ থাকবে না।  ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্ল্যাহর উদ্যোগে ই-টিকিট ব্যবস্থা চালুর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি চুক্তি সই করা হয়েছে।  ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সার্বিক তত্ত্বাবধানে ই-টিকিটিং সহযোগী প্রতিষ্ঠান যাত্রী সার্ভিসেস লিমিটেডের সহযোগিতায় পাইলট প্রকল্প হিসেবে প্রজাপতি পরিবহন, পরিস্থান পরিবহন, অছিম পরিবহন, নূর-ই মক্কা পরিবহন ও বসুমতির বাসে ই-টিকিট সুবিধা চালু হবে।  পরীক্ষামূলকভাবে এ পাঁচটি পরিবহন কোম্পানির লোকাল বাসে ২০ সেপ্টেম্বর থেকে ই-টিকিট ব্যবস্থা চালু হচ্ছে। পর্যায়ক্রমে সব বাসে এ ব্যবস্থা চালু করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম