ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

রাজধানীর মোহাম্মদপুরে বাসে আগুন

#

নিজস্ব প্রতিবেদক

০২ নভেম্বর, ২০২৩,  6:37 PM

news image

বিএনপি-জামায়াতের ঘোষিত তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির তৃতীয় দিনে রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে মৌমিতা পরিবহন নামে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ ভাঙ্গা মসজিদ এলাকায় মৌমিতা পরিবহন একটি দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোর ৫টার দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কারা বা কীভাবে আগুন দেওয়া হয়েছে তা জানাতে পারেননি তিনি। অবরোধের প্রথমদিন মঙ্গলবার রাজধানীর বিভিন্ন স্থানে বেশ কটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দিনভর নারায়ণগঞ্জ-কিশোরগঞ্জসহ বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতা হয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে কুলিয়ারচরে নিহত হয়েছেন দুজন। নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করেছেন বিএনপি নেতাকর্মীরা। ভাঙচুর চালানো হয়েছে বাস ও অ্যাম্বুলেন্সে। এছাড়া সারা দেশে বিভিন্ন স্থানে কয়েকটি বাসে আগুন দেওয়া হয়। অবরোধের দ্বিতীয়দিন বুধবার রাজধানীতে চারটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এরমধ্যে মিরপুরে কাফরুল থানার গেটের সামনে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ছাড়া শ্যামলী ও মুগদা এলাকায় আরো তিনটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অপর দিকে অবরোধের কারণে রাজধানীর বাসটার্মিনালগুলো থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। যাত্রী স্বল্পতার কারণে সদরঘাট থেকে অধিকাংশ লঞ্চ ছেড়ে যায়নি। উল্লেখ্য, সরকারের পদত্যাগের এক দফা দাবি, মহাসমাবেশে হামলা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপি-জামায়াত ও বিরোধী দলগুলোর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলছে। তিন দিনের এ অবরোধ কর্মসূচি মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে শুরু হয়ে চলবে আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) পর্যন্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম