ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

রাজধানীর মিরপুরে ২ যুবককে পিটিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিবেদক

৩১ মে, ২০২৫,  4:29 PM

news image

রাজধানী মিরপুরে আনুমানিক ২০ থেকে ২৫ বছর বয়সী দুই যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতদের নাম-ঠিকানা জানাতে পারেনি পুলিশ।  শনিবার (৩১ মে) দারুসসালামের আহমেদনগর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হোসেন। তিনি জানান, শনিবার দুপুরে সাড়ে ১২টার দিকে বেড়িবাঁধ আহমেদ নগর হাড্ডিপট্টি এলাকায় দুই যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতদের নাম-ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থলে তিনিসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। ঘটনার বিস্তারিত কারণ জানার চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান ওসি রকিবুল হোসেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম