ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

রাজধানীর মিরপুরে বাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

১৮ এপ্রিল, ২০২২,  10:20 AM

news image

রাজধানীর মিরপুরে উত্তর পীরেরবাগ এলাকার একটি টিনশেড বাসা থেকে লিপি খাতুন (৩৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী রিকশাচালক আফজালকে খুঁজে পাচ্ছে না পুলিশ। নিহত লিপির বাড়ি পাবনা আতাইকুলা উপজেলায়। রিকশাচালক আফজাল লিপির দ্বিতীয় স্বামী। তাদের ছয় বছরের একটি সন্তানও আছে।

আজ সোমবার ভোরে এসব তথ্য নিশ্চিত করেন মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রোকসানা আক্তার রুনা। তিনি জানান, রবিবার (১৭ এপ্রিল) দিবাঁগত রাতে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে উত্তর পীরেরবাগের একটি টিনশেড বাড়ি থেকে গৃহবধূ লিপির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের গলায় দাগ দেখা গেছে। এটি হত্যাকাণ্ড কিনা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম