ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

রাজধানীর মাতুয়াইলে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আটক ৩০

#

নিজস্ব প্রতিবেদক

৩১ অক্টোবর, ২০২৩,  5:49 PM

news image

বিএনপি-জামায়াতের ঘোষিত তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন রাজধানীর মাতুয়াইল এলাকায় বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এই সংঘর্ষের ঘটনায় বিএনপির ৩০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ডিউটি অফিসার মো. রফিক জানান, সকালে হাজী বাদশা মিয়া রোড ওয়ান রেস্টুরেন্টের সামনে অবরোধের পক্ষে বিএনপির কর্মীরা একটি মিছিল বের করে। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধে। পরে পুলিশ তাদের ধাওয়া দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান,

অবরোধের সমর্থনে একটি মিছিল থেকে পরপর ৪টি ককটেল বিস্ফোরিত হয়। এসময় মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। পুলিশ তাদের ধাওয়া দেয়। তাদের ছত্রভঙ্গ করে প্রায় ৩০ জনকে আটক করে। ঢাকা মহানগর পুলিশের ওয়ারি বিভাগের ডিসি জিয়াউল হাসান জানান, মাতুয়াইল ডেমরায় সড়ক অবরোধ করতে একটি মিছিল বের করা হয় এবং মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটায়, ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশের কয়েকজন আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে ৩০ জনকে আটক করা হয়। উল্লেখ্য, সরকারের পদত্যাগের এক দফা দাবি, মহাসমাবেশে হামলা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপি-জামায়াত ও বিরোধী দলগুলোর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলছে। তিন দিনের এ অবরোধ কর্মসূচি চলবে ২ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম