ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
রেলের প্রধান আয়ও থমকে গেছে ইঞ্জিনসংকটে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ বিদ্যুৎ গিলে খাচ্ছে অটোরিকশা সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী

রাজধানীর মগবাজারে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি, ২০২৪,  7:14 PM

news image

রাজধানীর মগবাজারে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এই ঘটনা ঘটে। আনুমানিক ৪০ বছর বয়সী ওই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে পুলিশ জানতে পারেনি। অজ্ঞাত ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা পথচারী হাসান বলেন, সকাল ৯টার দিকে মগবাজার রেলক্রসিং দিয়ে রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাতিরঝিল থানার এসআই মো. তমেজ উদ্দিন বলেন, সকালে মগবাজার রেলক্রসিং এলাকায় রেললাইন পার হওয়ার সময়ে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন ওই নারী। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইনসাফ হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রেলওয়ে পুলিশকে দুর্ঘটনার বিষয়টি জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম