ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

রাজধানীর বিমানবন্দরে ট্রেন আটকে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা

#

নিজস্ব প্রতিবেদক

২০ জুলাই, ২০২২,  12:16 PM

news image

রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে টিকিটের দাবিতে ট্রেন আটকে রেখে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে তারা ট্রেন আটকে বিক্ষোভ করতে থাকেন। পরে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে বলে জানা গেছে। সূত্রে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত। ২৫ জুলাই ‘সি’ ইউনিট, ২৬ জুলাই ‘এ’ ইউনিট এবং ২৭ জুলাই ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা দিতে রাজশাহী যেতে অগ্রিম টিকিট কাটতে আসেন ভর্তিচ্ছুরা। তারা লাইনেও দাঁড়ান। কিন্তু মাত্র ৩টি টিকিট বিক্রি করে বন্ধ করে দেওয়া হয়। এমনটাই দাবি টিকিট প্রত্যাশীদের।  শিক্ষার্থীদের দাবি, বিমানবন্দর স্টেশনে টিকিট কাটতে আসনে দুই হাজার থেকে তিন হাজার শিক্ষার্থী। কিন্তু মাত্র ৩টি টিকিট বিক্রি করে বন্ধ করে দেওয়া হয় কাউন্টার। এরপরই শিক্ষার্থীরা নীলসাগর ট্রেনকে আটকে দেন। বিমানবন্দর স্টেশনে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ করে দেন শিক্ষার্থীরা।   ফেসবুক লাইভে তারা দাবি করেন, তাদের ভর্তি পরীক্ষা ২৫ তারিখ। আজ অগ্রিম টিকিট কাটতে আসেন। বিক্রি শুরু হওয়ার কয়েকমিনিটের মধ্যে সব টিকিট শেষ হয়ে যায়। তাদের দাবি, টিকিট কালোবাজারে বিক্রি করে দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম