ঢাকা ১১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
শুক্রবার ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাইকমিশনার হাম উপসর্গে একদিনে আরও ৮ জনের মৃত্যু টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার আদ-দ্বীনের শোকজের জবাব প্রত্যাখ্যান, দ্রুতই আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে নতুন বই পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত সাভারে দেরিতে অফিসে ঢোকায় এসিল্যান্ডসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বকেয়া পৌরকর আদায়ে ১৫% সারচার্জ মওকুফের সুযোগ দিলো ডিএসসিসি

রাজধানীর বাড্ডায় তিন ভাইকে ছুরিকাঘাত, নিহত ১

#

নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল, ২০২২,  9:31 PM

news image

রাজধানীর উত্তর বাড্ডায় কথা কাটাকাটির জেরে তিন ভাইকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে সাইফুল (২০) নামে এক ভাই নিহত হয়েছেন। বাকি দুই ভাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২০ এপ্রিল) উত্তর বাড্ডার সাতারকুল রহমতউল্লাহ গার্মেন্টসের পাশে ‘বরিশাল রাইসমিল’ নামের দোকানে এই ঘটনাটি ঘটে। জানা গেছে, ওই এলাকার মুদি দোকানি সামিউলের সঙ্গে পাশের দোকানি সাইফুলের কথা কাটাকাটি হয়। এর জেরে পাশের দোকানি সাইফুল ও তার দুই ভাইকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন সামিউল। মুমূর্ষু অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন। ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাইফুলের সহোদর দুই ভাই বাবু (১৮) ও সাবু (১৪)।

তাদেরকেও হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি বরিশাল বন্দর এলাকায়। তাদের বাবার নাম খালেদ হাওলাদার। বর্তমানে তারা ঘটনাস্থলের পাশেই একটি বাসায় থাকে। হতাহতদের খালাতো ভাই জাহিদুল ইসলাম জানান, একই ভবনে পাশাপাশি দুটি দোকান। একটি সাইফুলদের ও অন্যটি সামিউল নামে এক ব্যক্তির। দোকানের ছাদ ঢালাইয়ের কাজ চলছিলো আজ। সেই খরচ দুই দোকান মালিকেরই বহন করার কথা ছিল। বিকেলে সেই টাকা লেনদেনকে কেন্দ্র করে দুই দোকানদারের মধ্যে কথা কাটাকাটি হয়। তখন সামিউলের ছোট ভাই সাইফুলকে ‘তুই’ করে সম্বোধন করে। এনিয়ে রেগে যায় সাইফুল। তখন সামিউলের ছোট ভাই সাইফুলের চোখে গুড়া মসলা ছুড়ে দেয়। এরপরই তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে সামিউলের ছোট ভাই সাইফুলকে ও তার ছোট দুই ভাইকে এলোপাতারি ছুরিকাঘাত করে। সামিউলের ছোট ভাইয়ের নাম তাৎক্ষণিক ভাবে জানাতে পারেনি কেউ। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। অপর দুই জনের অবস্থা আশংকাজনক তাদের চিকিৎসা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম