ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল বৃহস্পতিবার বৈশ্বিক সব সমস্যার সমাধান হয়ত হবে না, তবে চেষ্টায় কোনো ঘাটতি থাকবে না: খলিলুর রহমান নবম পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সবশেষ যে তথ্য মিলল ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জনের পরিচয় শনাক্ত: বাংলাফ্যাক্ট দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে পিএসজি ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল চবি শিক্ষার্থীর

রাজধানীর প্রবেশ মুখে পুলিশের চেকপোস্ট

#

নিজস্ব প্রতিবেদক

০৮ ডিসেম্বর, ২০২২,  7:53 PM

news image

রাজধানীর অভ্যন্তরে যেকোনো রকম নাশকতা এড়াতে প্রবেশ মুখ গাবতলিতে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল আটটা থেকে রাজধানীর আমিন বাজার ব্রিজ এলাকায়ও চেকপোস্ট ও ব্যাপক পুলিশ সদস্যের উপস্থিতি দেখা গেছে। গতকাল রাজধানীর নয়া পল্টনে পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় নিহত হন একজন, আহত হন শতাধিক। এদিকে, আগামী শনিবার (১০ ডিসেম্বর) ঢাকা বিভাগীয় গণ সমাবেশ করতে চায় দলটি। এ সম্মেলনকে কেন্দ্র করে বা যেকোনো সময় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বাড়তি সতর্কতা নিচ্ছে পুলিশ। যার ধারাবাহিকতায় চেকপোস্টগুলো বসানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, ট্রাফিক ও থানার সমন্বয়ে এ কর্মসূচি গ্রহণ করেছে পুলিশ। তল্লাশি করা হচ্ছে রাজধানীতে প্রবেশকারী প্রাইভেট কার, মোটরসাইকেল, দূরপাল্লার বাসসহ সব ধরনের যানবাহনে। মো. সাইফুল্লাহ নামে এক মোটরসাইকেল আরোহী  বলেন, আমিন বাজার থেকে গুলিস্তান যাওয়ার পথে পর্বত সিনেমা হলের সামনে আমাকে চেক করে। পুলিশ বলেছে ১০ ডিসেম্বরকে কেন্দ্র করে যেন কোনো নাশকতা না হয়, সে জন্য চেকপোস্ট বসিয়েছে। এতে জন সাধারণের কিছুটা ভোগান্তি হচ্ছে। চেকপোস্ট ও তল্লাশির বিষয়টি নিশ্চিত করেছে দারুস সালাম থানার পরিদর্শক (অপারেশন) মো. আসাদুজ্জামান।  তিনি বলেন, যেকোনো ধরনের নাশকতা এড়াতে আমাদের এ কার্যক্রম চলছে। সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়েছে। কাউকে সন্দেহমূলক এখনও আটক করা হয়নি। দিনব্যাপী এ কর্মসূচি চলবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম