ঢাকা ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জামিন পেলেন আইভী রহমান টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ কালীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্যচর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ জাতীয় সংগীত লিখতে না পারায় সব চাকরিপ্রার্থী বাদ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীর নীলক্ষেতে অতিরিক্ত পুলিশ মোতায়েন

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জানুয়ারি, ২০২৫,  11:39 AM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানীর নীলক্ষেত মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৭ জানুয়ারি) সকাল থেকেই নীলক্ষেতে ৭ প্লাটুন পুলিশ অবস্থায় নেয়। সেই সঙ্গে ৫ প্লাটুন পুলিশ ঘটনাস্থলে রিজার্ভ রাখা হয়। এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় সোমবারের (২৭ জানুয়ারি) সব পরীক্ষা ও ক্লাস স্থগিত করার পর এবার সাত কলেজের সব চূড়ান্ত পরীক্ষাও স্থগিত করা হয়েছে। প্রসঙ্গত, পাঁচ দফা দাবিতে আন্দোলনরত সাত কলেজের তিন শতাধিক শিক্ষার্থী গতকাল প্রায় সাড়ে চার ঘণ্টা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে মিছিল নিয়ে আসে। তারা নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নেন। এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কয়েক শ’ শিক্ষার্থী বেরিয়ে এসে তাদের ধাওয়া দেন। পরে সাত কলেজের শিক্ষার্থীরা একজোট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া দেন। এতে উভয়ের মধ্যে সংঘর্ষে অন্তত ৪০ শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটে। সাত কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, সাত কলেজের সমস্যা ও ভর্তির আসন সংখ্যা কমানোর বিষয়ে ঢাবির প্রো-ভিসি (শিক্ষা) কাছে গেলে তিনি অশোভন আচরণ করে রুম থেকে বের করে দেন। তিনি বলেন, সাত কলেজের বিষয়ে কিছু জানেন না। শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, এ বিষয়ে ২১ দিন আগে তাকে স্মারকলিপি দেয়া হলেও সেটি পড়েননি। সাত কলেজের শিক্ষার্থীদের চিনেন না বলেই তিনি আক্রমণমূলক ব্যবহার করেছেন। তাই তার অশোভন আচরণের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম